গতকাল বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টে শীতার্ত মানুষের জন্য এক হাজার জ্যাকেট দিয়েছে ইপিলিয়ন গ্রুপ। এই জ্যাকেটগুলো পাঠানো হয়েছে খুলনার ডুমুরিয়া, কয়রা, সাতক্ষীরা, লালমনিরহাট, নওগাঁ, রাজশাহী ও বাঘায়। এ সময় উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, ঊর্ধ্বতন নির্বাহী ব্যবস্থাপক নাজমুল আহসান, প্রথম আলো ট্রাস্টের আব্দুল কাইয়ুম, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।