জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নীলফামারী পৌরসভা মাঠে শুরু হওয়া প্রথম আলো প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নীলসাগর এগ্রো ইন্ডাস্ট্রি। গত সোমবার চূড়ান্ত খেলায় তারা ২-০ সেটে মুক্ত ক্রীড়া চক্রকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক এস এ এম রফিকুন্নবী, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাইন বিল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। একই অনুষ্ঠানে সম্প্রতি শেষ হওয়া প্রথম আলো প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।