গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চবিদ্যালয় থেকে এবারই প্রথম এসএসসি পরীক্ষায় সমীরণ সরকার নামের একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। প্রধান শিক্ষক মাহবুবুল আলম বলেন, এ বিদ্যালয়টি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত। আগে কখনো এ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়নি। এবারই প্রথম একজন শিক্ষার্থীর এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।