নোয়াখালী

প্রথম দিনে দুজনের মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ৩০ ডিসেম্বর নোয়াখালীর চারটি পৌরসভায় নির্বাচন হবে। তবে গতকাল বুধবার থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে শুধু চৌমুহনী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত নারী আসনে চন্দন রানী রায় ও ২ নম্বর সংরক্ষিত নারী আসনে আয়েশা আক্তার নামের দুই প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।