প্রথম শ্রেণির মর্যাদা পেলেন ৩৮৮২ জন মাধ্যমিক শিক্ষক

চাকরিতে আট বছর পূরণ করা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তিন হাজার ৮৮২ জন (মোট পদের ৫০ শতাংশ) সহকারী শিক্ষককে জ্যেষ্ঠ শিক্ষক পদে পদোন্নতি ও প্রথম শ্রেণির গেজেটেড মর্যাদা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এত দিন এসব শিক্ষক দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদায় ছিলেন।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এটি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান আলী এই সিদ্ধান্ত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।