গাজীপুর শহরের কৃপাময়ী কালীমন্দির চত্বরে গতকাল শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রথম সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে, সেই জামায়াত ইসলামীকে এ দেশে নিষিদ্ধ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা মানবতার ওপর আক্রমণ, দেশের সংবিধানের ওপর আক্রমণ। ঐক্য পরিষদের জেলা কমিটির আহ্বায়ক ফেডরিক মুকুল বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।