প্রদর্শনী

চট্টগ্রাম নগরে কাল সোমবার সামাজিক সচেতনতামূলক পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। উৎসবের আয়োজক কিশোর-কিশোরীদের সংগঠন সার্জ ফাউন্ডেশন। চলচ্চিত্রগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভেটেড, কারিম, চৌকাঠ, পয়সা ও অমাবস্যা। বেলা সাড়ে ১১টা, সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টার শোতে চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। নগরের বাতিঘর, বিস্তার, বার্গউইচ টাউন, বারকোড ক্যাফে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মউর দোকানে প্রদর্শনীর টিকিট পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি