মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিল্পকলা একাডেমি চত্বরে গত মঙ্গলবার রাতে বাংলাদেশ শিল্পকলা একডেমির একটি দল শারীরিক কসরত প্রদর্শন করে। রাত সাতটায় কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমি চত্বরের মহারাসলীলা মঞ্চে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে ও মাহবুব সুজনের উপস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে মৌলভীবাজার শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা জ্যোতি সিনহার উপস্থাপনায় আলোচনাপর্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।