বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।
পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি এক যুক্ত বিবৃতিতে এই ধন্যবাদ জানান। গত শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানানো হয়।