ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তিনি এ অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পরিশ্রম করছে। কিছু ক্লু পাওয়া গেছে। আমরা আশা করি অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে পারব।’ বাসস