প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‘আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
গতকাল শনিবার এক অভিনন্দন বার্তায় রওশন বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ ব্যাপক সফলতা অর্জন করায় প্রধানমন্ত্রী যে দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন, সে জন্য জাতি গর্বিত ও আনন্দিত।