প্রধানমন্ত্রীর পদক পাচ্ছে বামনা উপজেলা

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে বরিশাল বিভাগে প্রথম স্থান অধিকার করেছে বরগুনার বামনা উপজেলা। এ উপজেলার ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী পদক পাচ্ছে। ৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক বিতরণ করবেন। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে এ পদক গ্রহণ করবেন।