প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। প্রথমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাত করবেন। এরপর তিনি কিছু সময় সমাধি সৌধ কমপ্লেক্স চত্বরে অবস্থান করবেন। পরে তিনি নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ১০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদে ৩০ কিলোওয়াট সোলার প্যানেল ও টুঙ্গিপাড়ায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করবেন।