আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। খবর বাসসের।