প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আজ শনিবার সকালে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। খবর বাসসের।এ ছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের অংশ হিসেবে ইস্তাম্বুল যাচ্ছে।তুরস্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৮ মে রোববার ইস্তাম্বুলে এলডিসি গ্রুপের সম্মেলনে ভাষণ দেবেন। ৯ মে সোমবার তিনি এলডিসি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।