জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মকবুল আহমাদ এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।