প্রবল বর্ষণে নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত

কয়েক দিনের প্রবল বর্ষণে নেত্রকোনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় মানুষ দুর্ভোগে পড়েছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, কলমাকান্দা উপজেলার কারনৈ, বড়কাপন ও সদর ইউনিয়ন এবং দুর্গাপুর উপজেলার কাকৈড়গড়া, গাওকান্দিয়া, বিরিশিরি ও চণ্ডীগড় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সূত্র জানায়, আটপাড়া ও মদন উপজেলার বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সুমেশ্বরী ও কংস নদের পানি বেড়েছে।