প্রমার আয়োজন

আবৃত্তি সংগঠন প্রমা চট্টগ্রাম ডিসি হিলে কাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসবের আয়োজন করছে। উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। এ সময় সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।