প্রশিক্ষণ

কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়েছে। পিআইবির ব্যবস্থাপনায় কর্মশালার উদ্বোধন করেন আবদুর রউফ। এতে ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর ও কটিয়াদী উপজেলার ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও পিআইবির প্রশিক্ষক মোহামঞ্চদ আবদুল মান্নান। নিজস্ব প্রতিবেদক, ভৈরব