সংক্ষেপ

প্রশিক্ষণ

নীলফামারীতে গতকাল রোববার আউটসোর্সিং বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে সুশীলন নামের একটি বেসরকারি সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে। জেলার ৩০ জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে প্রশিক্ষণটি পরিচালনা করেন আবদুল আল মামুন ও রাসেল আহমেদ। সুশীলন সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী আবদুল আলীম বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় এমন প্রশিক্ষণ করা হচ্ছে। সাংবাদিকেরা এ কাজে জড়িত হলে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।