চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউপি নির্বাচন পরিচালনার দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা নির্বাচন কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল, এসপি শামসুন্নাহার, ইউএনও শহীদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু জাহের ভূঁইয়া। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি