গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মসলিন কটন মিলস (এমসিএম) উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠানের আয়োজন করেছেন বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা ও বিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য গতকাল শনিবার হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টসের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ব ও সদস্যসচিব মো. জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন হা-মীম গ্রুপের কনসালট্যান্ট এ কে এম মাহফুজুল হক, কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান প্রমুখ।