আসন্ন বিজয় দিবস পালনের জন্য সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক প্রস্তুতি সভা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। ইউএনও ইকবাল আখতার এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও শিউলি ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার প্রমুখ।