ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা উন্নয়ন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও শাকিল আহমেদের সভাপতিত্বে এ সভা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, দোহার-নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।