প্রস্তুতি সভা

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে এক প্রস্তুতি সভা হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভা হয়। সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও লেখক স্বপন কুমার দেবের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, লেখক সখেন্দু সেন, পাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।