তৌহিদুল আলম খান সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। তিনি এর আগে মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। ২২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যাংকিং, সিন্ডিকেশনস্ ফাইন্যান্সিং, করপোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ক্ষুদ্রঋণ, গ্রিন ব্যাংকিং, সাসটেইনেবল রিপোর্টিং ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার ওপর অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তী সময়ে প্রাইম ব্যাংক ও ব্যাংক এশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। বিজ্ঞপ্তি।