ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ গতকাল শনিবার গোপন ভোটের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করেছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ ভোট অনুষ্ঠিত হয়। এতে আবুল কাশেম ভূঁইয়া নির্বাচিত হন। এই উপজেলায় আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।