অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮০তম আত্মাহুতি দিবস উপলক্ষে সাম্রাজ্যবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনী করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনের সামনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে প্রীতিলতার সহ-সাম্রাজ্যবাদবিরোধী বিভিন্ন আন্দোলনের ছবি স্থান পায়।ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশেদুল সামির প্রথম আলোকে বলেন, এ প্রদর্শনীর ফলে বর্তমান প্রজন্মকে মাস্টার দা সূর্য সেন-প্রীতিলতাসহ সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের পথিকৃৎ ব্যক্তিদের সম্পর্কে জানানোর জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়।