দিনাজপুর পুলিশ লাইনস মাঠে গত বৃহস্পতিবার জেলা দলের সঙ্গে চিরিরবন্দর থানা দলের প্রীতি ফুটবল খেলা হয়েছে। খেলায় পুলিশ সুপার মো. রুহুল আমীনের নেতৃত্বে জেলা পুলিশ দল ও চিরিরবন্দরের ইউএনও মো. ফিরোজ মাহমুদের নেতৃত্বে চিরিরবন্দর থানা দল অংশ নেয়। খেলায় চিরিরবন্দর থানা দল ৩-২ গোলে জেলা পুলিশ দলকে পরাজিত করে। খেলায় চিরিরবন্দর থানা দলের সাগর শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুজ্জামান মোল্লা, সাংবাদিক মোরশেদ উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।