সংক্ষেপ

প্রয়াত মন্ত্রীকে স্মরণ

মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক বাংলার দিন। এতে সভাপতিত্ব করেন বাংলার দিন-এর সম্পাদক বকসি ইকবাল আহমদ। সালেহ এলাহী কুটির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর স্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মহসিন আলী মারা যান।