ফখরুলের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, আজ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর মধ্যে একটি ককটেল ফখরুলের বাসভবনের সীমানা প্রাচীরের ভেতর এবং অন্যটি বাইরে বিস্ফোরিত হয়।