চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে গতকাল বুধবার গাউছুল আজম হজরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১০৮তম প্রধান ওরস শুরু হয়েছে।
ইতিমধ্যে দরবারে জড়ো হয়েছেন হাজার হাজার আশেক-ভক্ত। গভীর রাতে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।
প্রসঙ্গত, আহমদ উল্লাহ ১২৩৩ বঙ্গাব্দের ১ মাঘ জন্মগ্রহণ করেন। ১৩১৩ বঙ্গাব্দের ১০ মাঘ তিনি ইন্তেকাল করেন।