নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ১৬ সদস্যসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছাত্রী সংস্থার বিপুলসংখ্যক সদস্য ফরম ও নিবন্ধন খাতা।গতকাল মঙ্গলবার বিকেলে ফতুল্লার ভুঁইগড় এলাকায় কেফায়েতউল্লাহ মিয়ার বাড়ি থেকে ওই ১৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে কেফায়েতউল্লাহর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, আটক ১৬ জনই ইসলামী ছাত্রী সংস্থার সদস্য এবং এদের বেশির ভাগই স্থানীয় দারুননেছা ইসলামিক মাদ্রাসার ছাত্রী।