ফতুল্লায় ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সদর উপজেলার পাগলা এলাকায় গত শুক্রবার রাতে ৫০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শাহ আলম (৩৫) ও গোলাম নবী (৪০)। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার জানান, পাগলার সোনারগাঁও হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।