চট্টগ্রামের একটি ফলের দোকানে অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত আম বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের বিআরটিসি ফলপট্টিতে বিএসটিআইয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জান্নাতুল ফেরদৌস ও বেগম আশফিকুন নাহার।বিএসটিআই ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদালত নয়টি দোকানে আমের নমুনা পরীক্ষা করে দেখেন। এ সময় তাঁরা মেসার্স গোলাম রাব্বানী নামক প্রতিষ্ঠানে ফরমালিনযুক্ত আম বিক্রির প্রমাণ পান।