ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে জরিমানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গত সোমবার সকালে অভিযান চালিয়ে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফরমালিনযুক্ত ফলের দোকান, অনুমোদনবিহীন মোটরসাইকেল ও পরিবহন হিসেবে ব্যবহার করা ট্রাক্টরের মালিককে জরিমানা করা হয়।জানা যায়, সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুর রহমানের নেতৃত্বে সদরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।