ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনাকবলিত বাসের চালক জাকির হোসেন (৪০) জামিন পেয়েছেন। গতকাল রোববার দুপুরে তাঁকে ফরিদপুরের ২ নম্বর আমলি আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম মো. ফয়সাল আল-মাহমুদ তাঁর জামিন মঞ্জুর করেন।
গত শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।