ফরিদপুর শহরে চিকিৎসা নিতে আসা এক দম্পতিকে অজ্ঞান করে সর্বস্ব লুটে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েছেন অজ্ঞান পার্টির এক সদস্য। গতকাল সোমবার দুপুরে শহরের আলীপুর মোড়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী কার্তিক রায় জানান, চরভদ্রাসন উপজেলার চরসলেপুর এলাকার সাত্তার মিয়া (৬০) ও তাঁর স্ত্রী কাঞ্চন বেগম একটি ব্যাটারিচালিত অটোবাইকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাঁদের অজ্ঞান করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্য ফরমান আলীকে (৬৫) স্থানীয় জনতা আটক করে।