পল্লিকবি জসীমউদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে মাসব্যাপী জসীম পল্লি মেলা আজ শুক্রবার শুরু হচ্ছে। বিকেলে পল্লিকবির পৈতৃক বাড়ি সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ‘জসীম উদ্যানে’ এ মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
গত ১ জানুয়ারি ছিল পল্লিকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী।