পদ্মা নদীর পানি বাড়ায় ফরিদপুর সদর উপজেলার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের ২৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গ্রামগুলো হলো আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর ও গধাদরডাঙ্গী এবং ডিক্রিরচরের আয়জদ্দিন মাতুব্বরেরকান্দি।
পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার জানান, আগামী ৭২ ঘণ্টা পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।