ফরিদপুরের সদরপুর উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেণু বেগম জানান, গ্রামের নেসার মাতুব্বরের দেড় বছরের দুই ছেলে মোসালিন ও ইসরাফিল বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।