ফরিদপুরের কানাইপুরে বিসিক শিল্পনগর থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।বিসিক শিল্পনগরের মারবেল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী ইদ্রিস আলী ভূঁইয়া জানান, শনিবার রাত তিনটার দিকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। কর্মরত শ্রমিকেরা ট্রাকে করে একটি ট্রান্সফরমার ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মাগুরার দিকে নিয়ে যেতে দেখেছেন।