ফরিদপুরে সংঘর্ষে ১২ জন আহত

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে ১২ ব্যক্তি আহত হন। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেল্লাল হেসেন ফকির ও স্থানীয় ব্যবসায়ী শাহীন তালুকদারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন হাট চলাকালে শাহীন তালুকদারের সমর্থক গিয়াস তালুকদার বেল্লাল হোসেনের সমর্থক আবু বকরকে মারধর করেন। এ ঘটনায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।