প্রতিবছরের মতো এবারও কৃষি মন্ত্রণালয় দেশব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ এবং জাতীয় ফল প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে।এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ‘ফল বৃক্ষে ভরব দেশ, বদলে যাবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ পক্ষ পালিত হবে।