বগুড়ার দুপচাঁচিয়ায় স্কুলছাত্র আবদুর রহমানকে (৬) অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গত সোমবার সকালে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও নাগরিক কমিটির সদস্যরা মানববন্ধন করেছেন। দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আবদুর রহমান পৌর এলাকার সরদারপাড়ার নজরুল ইসলামের ছেলে ও দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কেজি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র ছিল।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি