শোক

ফাতেমা বেগম

ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ার মরহুম আবদুস সাহিদের স্ত্রী ফাতেমা বেগম (৭০) গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর শহরের টেংকেরপাড় ময়দানে জানাজা শেষে শেরপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি