ফারাজের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

বগুড়া শহরতলির ফুলদীঘিতে গতকাল বাদ জোহর ট্রান্সকম বেভারেজ লিমিটেডের আয়োজনে গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় l ছবি: প্রথম আলো
বগুড়া শহরতলির ফুলদীঘিতে গতকাল বাদ জোহর ট্রান্সকম বেভারেজ লিমিটেডের আয়োজনে গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় l ছবি: প্রথম আলো

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে গতকাল বৃহস্পতিবার বগুড়ায় ট্রান্সকম বেভারেজ লিমিটেডের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নিহত ফারাজ আইয়াজ হোসেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের দৌহিত্র এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেনের ছেলে।
বগুড়ার ফুলদীঘিতে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান ট্রান্সক্রাফটের ছাপাখানায় গতকাল বাদ জোহর এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ট্রান্সকম বেভারেজ লিমিটেড, ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড, এসকেএফ, ট্রান্সক্রাফট, প্রথম আলোসহ সহযোগী প্রতিষ্ঠানের প্রায় ৪০০ কর্মী অংশ নেন। মিলাদ মাহফিলে স্থানীয় সিলিমপুর জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মান্নান দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে মাওলানা আবদুল মান্নান বলেন, ‘ইসলাম শান্তি ও সহশীলতার ধর্ম, সব ধর্মের প্রতি সহানুভূতিশীল। কোনো নিরীহ লোককে বিনা অপরাধে হত্যার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ধর্মীয়ভাবে ইসলাম সমর্থন করে না।’
মিলাদ মাহফিলে বগুড়ার পেপসি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান বলেন, ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। পবিত্র রমজান মাসে ঠান্ডা মাথায় ফারাজের মতো এতগুলো নিরপরাধ মানুষকে যারা হত্যা করতে পারে, তারা ইসলামের শত্রু।