ফুটপাতে বাস, ১০ পোশাককর্মী আহত

চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ফুটপাতে উঠে গিয়ে বাসের মধ্যে থাকা ১০ জন পোশাককর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা সাগরিকা সড়কের টেক্সলাইন লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: শাহজাহান (২২), রানী (২০), আকলিমা (২০), রমজান (২৫), ঝর্ণা (২০), আকলিমা (২৩), নার্গিস (২০) ও ফাতেমা (২০)।