চট্টগ্রাম নগরের বরিশাল কলোনি থেকে গতকাল মঙ্গলবার ৩৯০ বোতল ফেনসিডিলসহ মো. সেলিম নামের একজনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেলিমের বিরুদ্ধে ২০০৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। এ ঘটনায় নগরের ডবলমুরিং থানায় অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে একটি মামলা করেন। তপন কান্তি বলেন, অভিযানে র্যাব ও পুলিশের সদস্যরা তাদের সহযোগিতা করেন।