দাগনভূঞায় গতকাল অপহরণের এক ঘণ্টা পর জাহাঙ্গীর হোসেন নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয় সন্ত্রাসী লাতু, শিমুল, জাহাঙ্গীর ও হাসান কয়েক দিন থেকে জাহাঙ্গীরের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। জাহাঙ্গীর এ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অপহরণ করা হয়।